ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা করছিলাম। সেই প্রোগ্রামটি এখনো শেষ করতে পারিনি।


“আমরা এমনভাবে করছি যে ভাইভায় যদি কেউ ফেল করে সেটাও ফেল। আমরা দুইটি পার্ট করে নিয়েছি। এআইয়ের সিস্টেমটা ডেভেলপ করতে পারলে এটা অত্যন্ত সুন্দর হবে। সেজন্য আমরা চেষ্টা করছি।”


মন্ত্রী বলেন, “দেখি আর কয়টা দিন চেষ্টা করে। যদি ফেইল হয় (এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা), তাহলে গতানুগতিক পদ্ধতিতে ভাইভায় চলে যাব অতি শিগগিরই।”


গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে পরীক্ষা হয়। ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেন ৪৮ হাজার ১৪৬ জন।


গত ২২ এপ্রিল এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার অপেক্ষায় আছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑